আবার চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার মুখে বার্সেলোনা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৩, ২০২২, ০৪:০০ এএম

আবার চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার মুখে বার্সেলোনা

টানা দ্বিতীয় মৌসুুম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার বার্সেলোনা। বুধবার তারা ইন্টারমিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে এ বিপত্তিতে পড়েছে। ন্যু ক্যাম্পে শ্বাসরুদ্ধকর ম্যাচে হার এড়ালেও বিপদে জাভির দল। 

রবার্ট লেভানডভস্কি জোড়া গোল করে বার্সেলোনাকে ড্র এনে দেন। নয়তো এ ম্যাচে হারতে বসেছিল ৫ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ীরা। এ মৌসুমে ১২ ম্যাচে ১৪ গোল করেছেন লেভা। 

পরের দুই ম্যাচের যেকোনো একটি জিতলেই বার্সাকে পেছনে ফেলে নকআউটে যাবে ইন্টার। পরের ম্যাচে প্লজেনের বিপক্ষে জয় পেলেই নকআউট নিশ্চিত হবে ইন্টারের। বার্সার পক্ষে পরের দুই ম্যাচ থেকে ১০ পয়েন্টের বেশি পাওয়ার সুযোগ নেই। ইন্টার এক ম্যাচ জিতলেই হবে ১০। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে নকআউটে যাবে ইন্টার। তবে বার্সার কপাল খুলতে পারে যদি ইন্টার দুই ম্যাচেই পয়েন্ট হারায়। অবশ্য এখানে শর্ত হচ্ছে বার্সাকে আগে নিজেদের দুটি ম্যাচে জয় পেতে হবে। সবমিলিয়ে এই গ্রুপ থেকে বার্সার নকআউটে যাওয়া এখন সুতোয় ঝুলছে।

 

 

Link copied!