চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে যেন কোনোভাবেই এড়াতে পারছে না বার্সেলোনা। গেল মৌসুমেও এই বায়ার্ন মিউনিখের গ্রুপেই পড়েছিল দলটি। তাদের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ইউরোপসেরার মঞ্চ থেকে, গন্তব্য হয়েছিল ইউরোপা লিগ। এর আগের বার তো কুখ্যাত সেই ৮-২ ব্যবধানে হারের শিকারই হতে হয়েছিল তাদের! সেই বায়ার্ন মিউনিখকে এবারও নিজেদের গ্রুপে পেয়েছে বার্সা।
চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপ
গ্রুপ এ- আয়াক্স, লিভারপুল, ন্যাপোলি, রেঞ্জার্স।
গ্রুপ বি- পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, ব্রুগা।
গ্রুপ সি- বায়ার্ন, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্তোরিয়া প্লজেন।
গ্রুপ ডি- আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম, স্পোর্টিং লিসবন, মার্শেই।
গ্রুপ ই- এসি মিলান, চেলসি, আরবি সালজবুর্গ, ডিনামো জাগরেব।
গ্রুপ এফ- রিয়াল মাদ্রিদ, আরবি লাইপজিগ, শাখটার ডনেৎস্ক, সেল্টিক।
গ্রুপ জি- ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুসিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন।
গ্রুপএইচ- পিএসজি, জুভেন্তাস, বেনফিকা, মাকাবি হাইফা।