ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১১:১৪ পিএম

ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে ম্যাচ। মঙ্গলবার থেকে টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।  ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে নির্দিষ্ট বুথে। তবে অনলাইনে টিকিট বিক্রির কোনো ব্যবস্থা নেই।

আগামী ১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ- ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ। একই ভেন্যুতে ৩ মার্চ  অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।  এরপর  ৬ মার্চ  সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের  জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

ওয়ানডে শেষে  ৯ মার্চ চট্টগ্রামের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি শুরু  করবে  বাংলাদেশ-ইংল্যান্ড। সিরিজের বাকী ম্যাচ দুটি যথাক্রমে ১২ ও ১৪ মার্চ মিরপুর  শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

Link copied!