ইংল্যান্ডের বিশাল জয়

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১২:২০ পিএম

ইংল্যান্ডের বিশাল জয়

ইংল্যান্ড বিশাল জয় পেল নিউজিল্যান্ডের মাটিতে। মাউন্ট মঙ্গানুইয়ে দিবা রাত্রি টেস্ট ম্যাচটি ২৬৭ রানে জিতেছে সফরকারীরা। এটি ছিল ১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় ইংলিশদের। 

সিরিজের প্রথম টেস্ট এটি। ১-০ তে লিড নিল বেন স্টোকসরা। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ৩০৬ করেছিল নিউজিল্যান্ড। পরের ইনিংসে ইংল্যান্ড ৩৭৪ রান তুলে নেয়। ৩৯৪ রানের বিশাল টার্গেট। নিউজিল্যান্ড ১২৬ রানে অলআউট হয়ে যায়।

জেমস অ্যান্ডারসন ও স্ট্রয়ার্ট ব্রড সমান ৪টি করে উইকেট নেন। অবশ্য হ্যারি ব্রুকস ৮৯ ও ৫৪ রান করেন দু ইনিংসে। ম্যাচসেরা হয়েছেন তিনি। 

Link copied!