একদিন এগিয়ে এলো কাতার বিশ্বকাপ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২২, ০২:৩১ পিএম

একদিন এগিয়ে এলো কাতার বিশ্বকাপ

২১ নভেম্বরের পরিবর্তে গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা উঠছে ২০ নভেম্বর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেয়। এই ঘোষণার পর কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এগিয়ে এলো এক দিন।

আগের সূচি অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সেনেগাল ও নেদারল্যান্ডসের, তবে নতুন সূচি অনুসারে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।

ফিফার ঘোষণার ফলে বিশ্বকাপের সময় এক দিন বেড়ে ২৯ দিন হলো। নতুন সূচিতে উদ্বোধনী ম্যাচ বদলে গেলেও ফাইনালের দিনক্ষণ একই থাকছে। অন্য সব ম্যাচের সূচিও অপরিবর্তিত রয়েছে।

১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামবে এবারের আসরের।

Link copied!