ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে স্বপ্নের অভিষেক হয়েছে তরুন স্ট্রাইকার আর্লিং হালান্ডের। রোববার এই নরওয়েজিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় দিয়ে প্রিমিয়ার লিগ মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে নতুন কোচ এরিক টেন হাগের অধীনে প্রথম ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সিটির কোচ পেপ গার্দিওলা ম্যাচ শেষে একহাত নিলেন হালান্ডের সমালোচকদের। একটি প্রীতি ম্যাচে হালান্ড সহজ গোল মিস করে তোপের মুখে পড়েন। অবশেষে তার গোল পাওয়ায় গার্দিওলা মুখ খুললেন। তিনি বলেন,‘ এক সপ্তাহ আগে যখন সে সুযোগ মিস করলো সবাই তাকে নিয়ে হেসেছে। এখন তাকে অরি ও হালান্ডের সাথে তুলনা করা হচ্ছে।’
বরুসিয়া ডর্টমুন্ড থেকে এবারের গ্রীষ্মে সিটিতে আসার পর থেকেই হালান্ডকে নিয়ে আলোচনা শুরু হয়। পূর্ব লন্ডনে নিজেদের প্রথম ম্যাচে হালান্ড সিটিজেনদের হতাশ করেননি। লন্ডন স্টেডিয়ামে কাল সিটি সবদিক থেকেই হ্যামার্সদের ওপর ছড়ি ঘুড়িয়েছে। গত মৌসুমে এই ওয়েস্ট হ্যামের কাছে মৌসুমের শেষভাগে ২-০ গোলে পিছিয়ে থেকে সিটির শিরোপা জয় অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু কোনমতে সেই ম্যাচে দুই গোল পরিশোধ করে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল পেপ গার্দিওলার দল। শেষ পর্যন্ত লিভারপুলের থেকে এক পয়েন্ট এগিয়ে সিটির শিরোপা জয় নিশ্চিত হয়েছিল।