এগিয়ে চলেছে বার্সেলোনা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৮:০২ পিএম

এগিয়ে চলেছে বার্সেলোনা

সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় আট পয়েন্টের সুস্পষ্ট ব্যবধান নিশ্চিত করেছে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। 

২০১৯ সালের পর প্রথমবারের মত লা লিগার শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে কাতালান জায়ান্টরা। দিনের শুরুতে রিয়াল মায়োর্কা ১-০ গোলে  রিয়াল মাদ্রিদকে পরাজিত করায় বার্সেলোনা পয়েন্টের ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগিয়েছে। 

ক্যাম্প ন্যুতে প্রথমার্ধটা দু’দলই সমান তালে লড়াই করে গেছে। জোর্দি আলবা ৫৮ মিনিটে ডেডলক ভাঙেন। বার্সেলোনার হয়ে অপর দুটি গোল করেছেন গাভি ও রাফিনহা। লিগে শেষ ১১টি ম্যাচে এটি বার্সার ১০ম জয়। সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত বার্সেলোনা টানা ১৫ ম্যাচে অপরাজিত রয়েছে।

এবারের মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত মাত্র সাত গোল হজম করেছে জাভির দল। ১৫ ম্যাচে তারা কোন গোলই হজম করেনি। 

Link copied!