আগের রাতে রিয়াল মাদ্রিদ হেরেছে গিরোনার কাছে। এবার পরের রাতে লা লিগায় বার্সেলোনা রায়ো ভায়েকানোর কাছে ২-১ গোলে ধরাশায়ী। এতে শিরোপা রেসে পিছিয়ে নেই তারা। তবে আতঙ্ক ধরিয়ে দিল সমর্থকদের মনে।
আলভারো গার্সিয়া ও ফ্রান গার্সিয়া দুটি গোল করেন রায়োর হয়ে। বার্সেলোনার গোলটি রবার্ট লেভানডভস্কির। আর সেটাও ৮৩ মিনিটে। এ হারে বেশি সমস্যা হবে না বার্সেলোনার।
৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে কাতালানরা।