এবার হেরেই গেল চেলসি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২২, ০৭:১৩ পিএম

এবার হেরেই গেল চেলসি

সাউদাম্পটনের কাছে আবারো  পরাজিত হয়ে  প্রিমিয়ার লিগের শুরুতে কিছুটা বেকায়দায় পড়ে গেল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লীগে গতকাল ২-১ গোলে পরাজিত হয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি। ম্যাচের প্রথমার্ধে রাহিম স্টার্লিং গোল করে থমাস টাচেলের দলকে এগিয়ে দিলেও বিরতিতে যাবার আগেই খেই হারিয়ে দুই গোল হজম করে তারা।

সেন্ট মেরিসে অনুষ্ঠিত ম্যাচের ২৩ মিনিটে পোস্টের বেশ কাছে থেকেই গোল করে চেলসিকে লিড এনে দেন স্টার্লিং। এটি ছিল ক্লাবটিতে দুই ম্যাচ থেকে তার তৃতীয় গোল। তবে ম্যাচের ২৮ মিনিটেই সাউদাম্পটনের হয়ে গোলটি পরিশোধ করে দেন রোমিও লাভিয়া। কর্নারের একটি বল নিয়ন্ত্রনে নিয়ে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। বিরতিতে যাবার মুহুর্তে (৪৫মি.) স্বাগতিক দলটিকে এগিয়ে দেন এডাম আর্মস্ট্রং। রোমাইন পেরাডুর পাস থেকে বল নিয়ে চেলসি গোল রক্ষক এডুয়ার্ড মেন্ডিকে পরাস্ত করেন তিনি।  

Link copied!