এমবাপ্পের পাঁচ গোল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৩, ১০:৪৮ এএম

এমবাপ্পের পাঁচ গোল

প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে এক ম্যচে পাঁচ গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাবের ইতিহাসে এক ম্যাচে ৫ গোল করার নজির আগে ছিল না। রেকর্ডের ম্যাচটি এমবাপ্পে নিজের করে নেন। 

আক্রমণ এবং একের পর এক গোল। কুপে দ্য ফ্রান্সের (ফরাসি কাপ) ম্যাচে পায়েস দ্য ক্যাসলকে ৭-০ গোলে হারাল পিএসজি। লিওনেল মেসিকে বাদ দিয়েও ভয়ঙ্কর প্যারিসিয়ানরা।

নেইমার অবশ্য খেলেছেন। তিনি একটি গোল করেছেন। আর আরেকটি গোল সোলারের। আর পিএসজি শেষ ষোলোতে উঠে গেছে এই জয়ে।  

 

Link copied!