এশিয়া কাপের দলে নাইম

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২২, ০৬:৫৯ পিএম

এশিয়া কাপের দলে নাইম

এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখকে। দল থেকে বাদ পড়ার পর নাঈম বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছেন। সেখানে দ্বিতীয় ওয়ানডেতে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন।

তার দলে অন্তর্ভুক্তির কথা এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দল আগামীকাল বিকেলে দুবাইয়ের বিমান ধরবে। নাঈম শেখ টিমের সঙ্গে দুবাইয়ে যোগ দেবেন। 

Link copied!