কাতারেই শেষ দেখছেন মেসি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২২, ১১:৪৭ পিএম

কাতারেই শেষ দেখছেন মেসি

২০২৬ বিশ্বকাপে দেখা যাবে না লিওনেল মেসিকে। ২০২২ সালে কাতারের দোহায় শেষবারের মত বিশ্বকাপ খেলবেন তিনি। সেবাস্তিয়ান ভিনিয়োলো একজন ক্রীড়া সাংবাদিক। তিনি হাজির হয়েছিলেন মেসির প্যারিসের বাসায়। সেখানে কথার ঝাঁপি খুলে বসেছিলেন ৩৫ বছর বয়সী ফুটবলার।

আলাপের বিষয়বস্তু ছিল মেসির ব্যক্তিগত ও পারিবারিক জীবন, ২০২১ সালের কোপা আমেরিকা জয়, ২০২২ কাতার বিশ্বকাপ ও ভবিষ্যৎসহ আরো অনেক কিছু। সাফল্যমন্ডিত ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে থাকা মেসি শোনান বিদায়ের সুর, ‘হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি ভালো অনুভব করছি শারীরিকভাবে। আমি এই বছর খুব ভালো একটি প্রাক-মৌসুম কাটিয়েছি। এটা আমি আমি গত বছর করতে পারিনি। তাই এবার অন্যভাবে শুরু করা অপরিহার্য ছিল।’

Link copied!