রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের কোয়ালিফাইয়ার নিশ্চিত করলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার কুমিল্লা ৭০ রানে হারিয়েছে রংপুরকে।
প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লার প্রতিপক্ষ মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্স। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে সিলেট। ১২ ম্যাচে সিলেটের সমান ১৮ পয়েন্ট আছে কুমিল্লারও। রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে লিগ পর্ব শেষ করলো কুমিল্লা। সিলেটের রান রেট ০.৭৩৭। কুমিল্লার রান রেট ০.৭২৩।
এ ম্যাচ হেরে ১২ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে রংপুর। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে ফরচুন বরিশাল। এলিমিনেটরে বরিশালের মুখোমুখি হবে রংপুর।