কুয়েতের পর সাফে লেবানন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২৩, ০৮:১১ পিএম

কুয়েতের পর সাফে লেবানন

অবশেষে সাফের অষ্টম দল পাওয়া গেছে। কুয়েতের পর আসন্ন সাফে অংশ নিবে লেবানন। সাত বছর পর আবারও আট দলের সাফ চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। আফগানিস্তান মধ্য এশিয়ায় চলে যাওয়ার পর ২০১৫ সাল থেকে সাত দলেই সীমাবদ্ধ ছিল এ টুর্নামেন্টটি। ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের আসর।

এ আসরে সপ্তম দল হিসেবে আগেই নাম লিখিয়েছিল কুয়েত। এরপর আরেকটি দলের জন্য অপেক্ষায় ছিল সাফ। অনেক দেশকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত লেবানন সাফে খেলতে আগ্রহ প্রকাশ করেছে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘লেবানন আমাদেরকে নিশ্চিত করেছে। তারা পূর্ণাঙ্গ জাতীয় দলই পাঠাবে। ফলে লেবানন হচ্ছে সাফের অস্টম দল।’ ফিফা র‌্যাংকিংয়ে লেবাননের অবস্থান ৯৯তম। সাফের আট দলের তারাই সবচেয়ে এগিয়ে র‌্যাংকিংয়ের বিচারে। জানা গেছে, স্বাগতিক ভারতবে এক গ্রুপের শীর্ষে এবং আরেক গ্রুপে লেবাননকে শীর্ষে রেখে সাফের ড্র হতে পারে। এর পর বাকি ছয় দলকে র‌্যাংকিংয়ের ভিত্তিতে পটে ভাগ করা হবে। প্রতি গ্রুপে চারটি করে দল থাকবে। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। ২১ মে ব্যাঙ্গালুরুতে সাফের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সময় এগিয়ে আসতে বলেই জানান হেলাল। তিনি বলেন, ‘কাঙ্খিত আটটি দলই পাওয়া গেছে। ফলে এখন ড্র অনুষ্ঠান এগিয়ে আসতেও পারে। এই বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে আলাপ করা হবে।’

বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ সাফে নিবন্ধন করেছিল। শ্রীলংকার উপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় এবার খেলতে পারছে না। পাকিস্তানও খেলছে। ফলে সাফের ছয়টি দেশ এবারের আসরে অংশ নিচ্ছে। আমন্ত্রিত দুটি দল খেলবে। ফলে টুর্নামেন্টটিতে জমজমাট লড়াই হতে পারে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা।

Link copied!