কেন আইপিএলে গেলেন না সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৩, ০৭:০৮ পিএম

কেন আইপিএলে গেলেন না সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) না খেলার বিষয়ে পরিস্কার করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানান, পারিবারিক জরুরী প্রয়োজনই   বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগ থেকে সরে দাঁড়ানোর একমাত্র কারন।

পারিবারিক জরুরি অবস্থার বিষয়টি স্পষ্ট করেননি সাকিব। তবে তিনি জানান, ভারতে অনুষ্ঠেয়  বিশ্বকাপের বছরে আইপিএল খেলতে পারলে ভাল হতো।

আইপিএলে খেলতে না পারায় হতাশ কিনা জানতে চাইলে সাকিব বলেন, ‘না। স্বাভাবিকভাবেই এটি একটি ভাল সুযোগ ছিল। যেহেতু এটি বিশ্বকাপের বছর। কিন্তু সবচেয়ে জরুরি পারিবারিক প্রয়োজন।’

সাকিবকে মাত্র ২৪ দিনের জন্য এনওসি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আইপিএলই হতে পারে তার শেষ  আসর  তেনটা  চিন্তা করে পুরো আসরেই খেলার জন্য সাকিব  বিসিবির কাছে অনুমতি চাইবেন বলে ধারনা করা হচ্ছিলো।

Link copied!