কোহলি ও গৌতমের লড়াই

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৩, ০২:৪২ পিএম

কোহলি ও গৌতমের লড়াই

বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের সম্পর্ক ভাল নয়। আগেও তারা জড়িয়ে পরেছেন অনেকবার। গত রাতে আইপিএলের ম্যাচ শেষে দুজন কথার লড়াইয়ে জড়ান। হাতাহাতি হতে পারতো। তবে সেটা হয়নি। এতে করে দুজনই ওইদিনের পুরো পেমেন্ট জরিমানা দিয়েছেন। গম্ভীর লাখনোর মেন্টর। আর কোহলি তো বেঙ্গালুরুর অধিনায়ক। 

২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতেছিল। ওই দলে এ দুজন ছিলেন। এ লড়াই তখন থেকে। দুজন দুজনকে পছন্দ করেন না। ম্যাচ শেষে কোহলি ও গম্ভীরদের বাকযুদ্ধকে ভাল চোখে দেখেনি আইপিএল কর্তৃপক্ষ। তারা জানায়, আইপিএলের নিয়ম ভেঙেছেন লাখনোর মেন্টর গৌতম গম্ভীর ও ব্যাঙ্গালুরুর বিরাট কোহলি। তাই তাদের শতভাগ ম্যাচ ফি কেটে নেয়া হয়েছে। গম্ভীর ও কোহলি সেই শাস্তি মেনে নিয়েছেন।

শাস্তি পেয়েছেন আফগান পেসার নবীনও, যার জন্য তার ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়া হয়েছে।

Link copied!