কোয়ালিফাইয়ারে সিলেট

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৭:২২ পিএম

কোয়ালিফাইয়ারে সিলেট

কোয়ালিফাইয়ার নিশ্চিত করলো মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্স। পয়েন্ট টেবিলে শীর্ষ দুই অবস্থানে থাকায় কোয়ালিফাইয়ার খেলবে সিলেট।  

বুধবার টুর্নামেন্টের ৩৯তম ম্যাচে সিলেট ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্সকে। এই জয়ে লিগ পর্বে নিজেদের শেষ ও ১২ ম্যাচ খেলে ৯ জয় ও ৩ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলো সিলেট।

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে ফরচুন বরিশাল এবং ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে রংপুর রাইডার্স। সিলেটের পর দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাইয়ার নিশ্চিতের আশায় আছে কুমিল্লা-বরিশাল ও রংপুর। এই ম্যাচ হেরে ১১ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকলো খুলনা।  

Link copied!