ঋতুরাজ গায়কোয়ারের ৯৯ ও ডেভন কনওয়ের ৮৫ রানের ইনিংসে ভর করে চেন্নাই সুপার কিংস ২০২ রান সংগ্রহ করে। মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে আবারো ফিরেছেন। অবশ্য টসে হেরে ব্যাটিংয়ে আসে তার দল।
পুনের স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদও লড়াইটা ভাল করেছে। ১৮৯ রানে থেমেছে তারা। ধোনির অধিনায়ক হয়ে ফেরার ম্যাচে চেন্নাই জয় পেয়েছে।
৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চেন্নাই এখন পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে। টেবিলের তলানিতে রয়েছে ৯ ম্যাচে ১ জয় পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দরাবাদ ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে।