গিল ও কোহলির দিন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২৩, ০৯:২৪ পিএম

গিল ও কোহলির দিন

শুভমান গিলের সেঞ্চুরি ও বিরাট কোহলির ফিফটিতে ভাল জবাব দিচ্ছে ভারত। অস্ট্রেলিয়া আহমেদাবাদে প্রথম ইনিংসে ৪৮০ রান করেছে। ভারত চতুর্থ এই টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২৮৯ রান সংগ্রহ করেছে। 

ভারত এখনও ১৯১ রানে পিছিয়ে রয়েছে। কোহলি ৫৯ ও জাদেজা ১৬ রানে অপরাজিত রয়েছেন। ৪ টেস্টের সিরিজ এটি। ভারত ২-১ এ লিড নিয়ে আছে। গিল ১২৮ রানে আউট হন। 

এছাড়া রোহিত ৩৫ ও চেতেশ্বর পুজারা ৪২ রানে আউট হন। 

Link copied!