চ্যাম্পিয়নস লিগের মঞ্চে অখ্যাত দিনামো জাগরেভের কাছে হেরে গেছে চেলসি। দলের এমন বাজে পারফরম্যান্সের জন্য বরখাস্ত করা হয়েছে দলটির প্রধান কোচ থমাস টুখেলকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি।
২০২১ সালের জানুয়ারিতে প্যারিস সেইন্ট জার্মেই থেকে এসে চেলসির দায়িত্ব নেন টুখেল। এসেই দলটিকে নিয়ে স্বপ্নের এক মৌসুম কাটান এই জার্মান কোচ। সেই মৌসুমে ব্লুজদের চ্যাম্পিয়নস লিগ জেতান টুখেল।