লন্ডনের চেমসফোর্ডে আজ বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হওয়ার কথা। বৃষ্টির জন্য টস হতে দেরি হয়েছে। আর সেখানকার স্থানীয় সময় দুপুর ২টা (বাংলাদেশের সন্ধ্যা ৬টা) অবধি বৃষ্টি রয়েছে বলে আবহাওয়া জানিয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথমটি এই বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়ে যায়। আজ বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় টস হতে দেরি হলো। আজকের ম্যাচ নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে।
এই তিন ম্যাচ ওয়ানডে চ্যাম্পিয়নশিপের। বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে। আয়ারল্যান্ডকে বাছাই খেলতে হবে।