ছিটকে গেলেন আর্চার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২৩, ০৯:২১ পিএম

ছিটকে গেলেন আর্চার

এক মাস পরই শুরু হবে মর্যাদার অ্যাশেজ সিরিজ। যার প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। একমাত্র টেস্টের সিরিজকে সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ডান কনুইয়ের চোটের কারণে অনুমিতভাবেই ঘোষিত দল থেকে বাদ পড়েছেন জফরা আর্চার।

এবারের আইপিএল খেলতে গিয়ে টুর্নামেন্টের মাঝপথেই ইনজুরি নিয়ে দেশে ফিরে এসেছেন বিধ্বংসী এই পেসার। স্বস্তির খবর হচ্ছে পায়ের ইনজুরি থেকে সেরে উঠেছেন জনি বেয়ারস্টো। তাকে ফেরানো হয়েছে দলে। তবে এই সিরিজের দলে রাখা হয়েছে অলরাউন্ডার বেন স্টোকসকে। তিনিও আছেন চোট সংশয়ে। সিরিজে কেবল ব্যাটসম্যান ভূমিকায় দেখা যেতে পারে তাকে। আসন্ন অ্যাশেজ সিরিজেও দুই ভূমিকায় স্টোকসকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়।

ইংল্যান্ড টেস্ট দল : বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রট্টশ, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, অরি রবিনসন, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড।

 

Link copied!