ক্যান্সারে আক্রান্ত মানুষদের জন্য অনন্য উদ্যোগ নিলেন সাকিব। দুরারোগ্য এ ব্যধির চিকিৎসার জন্য নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করতে যাচ্ছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। আজ সাকিবের জন্মদিন। আর বিশেষ দিনে বিশেষ কাজ করতে যাচ্ছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
সারা বিশ্বেই ক্যান্সার আক্রান্ত মানুষ রয়েছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। মরণব্যধি এ রোগের চিকিৎসা করতে খরচ হয় লাখ-লাখ কিংবা কোটি টাকা। সে সব চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক।
এবারই প্রথম নয়, এর আগেও ২০২০ সালে করোনা মহামারীতে 'সাকিব আল হাসান ফাউন্ডেশন' থেকে মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সাকিব।