জমে উঠেছে হেডিংলি টেস্ট

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৬, ২০২২, ১২:২৩ এএম

জমে উঠেছে হেডিংলি টেস্ট

লিডসের হেডিংলিতে জমে উঠেছে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। নিউজিল্যান্ড শনিবার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৬৮ রানে দিন শেষ করেছে। ১৩৭ রানের লিড চলে এসেছে। 

এর আগে ইংল্যান্ড ৩৬০ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ৩২৯ রান। টেস্টের আর ২ দিন বাকি। 

ইংল্যান্ড টানা ২ টেস্ট জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে। নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নেমেছে। 

Link copied!