জার্মান সুপার কাপ বায়ার্নের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩১, ২০২২, ১০:২৫ এএম

জার্মান সুপার কাপ বায়ার্নের

 

লাইপজিগের রেড বুল অ্যারেনায় শনিবার (৩০ জুলাই) রাতে জার্মান চ্যাম্পিয়নরা জিতল ৫-৩ গোলে। বায়ার্নের হয়ে একটি করে গোল করেন মানে, জামাল মুসিয়ালা, বাঁজামাঁ পাভার্দ, সের্গে জিনাব্রি ও লেরয় সানে। আরও দুবার জালে বল পাঠিয়েছিলেন মানে। তবে দুবারই অফসাইডের কারণে গোল মেলেনি।

জার্মান সুপার কাপে বায়ার্নের এটি টানা তৃতীয় ও রেকর্ড দশম শিরোপা। এর ছয়টিই তারা জিতল সাত মৌসুমের মধ্যে। প্রতি মৌসুমের শুরুতে আগেরবারের বুন্ডেসলিগা ও জার্মান কাপ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই।

গত মৌসুমে জার্মান কাপ দিয়ে প্রথম মেজর শিরোপা জিতে প্রথমবারের মতো সুপার কাপে খেলার সুযোগ পায় লাইপজিগ।

Link copied!