জুনে ঢাকায় আসছে না আর্জেন্টিনা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৩, ০৫:০২ পিএম

জুনে ঢাকায় আসছে না আর্জেন্টিনা

জুনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঢাকায় আসার কথা ছিল। একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামটির কাজ চলছে। আর এ সময়ে সেটা প্রস্তুত করা সম্ভব নয়। তাই আর্জেন্টিনাকে আনা যাচ্ছে না।

আগামী ১২ থেকে ২০ জুন একটা সময় ছিল। যে সময়ে আর্জেন্টিনার আসার সম্ভাবনা ছিল। কিন্তু মেসিরা এ সময় আসছে না। আর্জেন্টিনাকে জানানো হয়েছে। বাংলাদেশ এখন ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। 

২০১১ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছিল। সেই সময় মেসিদের আনতে যে প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করেছিল, এবারও সেই প্রতিষ্ঠান আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার সম্পুর্ণ খরচ বহন করতো।

Link copied!