জুভেন্টাসে ডি মারিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২২, ০৭:৩০ পিএম

জুভেন্টাসে ডি মারিয়া

প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার পর এক বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দিতে সম্মত হয়েছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। এই সপ্তাহেই ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড ইতালিতে আসবেন বলে ধারনা করা হচ্ছে। সেখানে তাকে বিনা ফিতে চুক্তিবদ্ধ করতে প্রস্তুত জুভেন্টাস।

পগবার সঙ্গে গত মাসে একটি আপোষরফার পর ডি মারিয়াকে দলে টানতে যাচ্ছে তুরিনের ক্লাবটি। ম্যানচেস্টার ইউনাইটেড ত্যাগ করা এই ফরাসি আগামী শনিবার ক্লাবটিতে ফিরে আসবেন।

দীর্ঘ প্রায় সাত বছর কাটানোর পর পিএসজির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন ডি মারিয়া। ওই সময় প্যারিসের ওই ক্লাবের হয়ে ২৯৫ ম্যাচে  তিনি ৯২টি গোল করেছেন। আর্জেন্টাইন ওই তারকা এর আগে  ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদেও হয়েও খেলেছেন।

Link copied!