জয় দিয়ে নিজেদের কাজ করে রাখছে রিয়াল মাদ্রিদ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৩, ০৭:৪১ পিএম

জয় দিয়ে নিজেদের কাজ করে রাখছে রিয়াল মাদ্রিদ

 রিয়াল ২-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। এই জয়ে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো রিয়াল। ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৩০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তমস্থানে আছে সেল্টা ভিগো

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা-লিগার ম্যাচ খেলতে নামে রিয়াল। ম্যাচের শুরু থেকে বল দখলে রাখে রিয়াল। তবে কাঙ্খিত গোলের দেখা পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।

দানি সেবায়োসের থ্রোতে বল ভিনিসিয়াসের যোগান থেকে  মিডফিল্ডিার  মার্কো আসেনসিও গোল করে(১-০) দলকে এগিয়ে দেন। 

বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুন করে রিয়াল। ম্যাচের ৪৮ মিনিটে কর্নার থেকে ডি-বক্সে বাতাসে ভাসিয়ে বল পাঠান আসেনসিও। হেডে বলকে জালে পাঠান মিডফিল্ডার এডার মিলিতা। ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। 

Link copied!