উত্তাল আটলান্টিকে ভয়ংকর যাত্রা, অসুস্থ হয়ে পড়েছেন টাইগাররা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২২, ১১:২০ এএম

উত্তাল আটলান্টিকে ভয়ংকর যাত্রা, অসুস্থ হয়ে পড়েছেন টাইগাররা

টাকা বাঁচাতে বিমানের পরিবর্তে ফেরিতে ওঠানো হয় বাংলাদেশ দলকে। এময় ভয়ঙ্কর ফেরি জার্নিতে রীতিমত বিধ্বস্ত হয়েছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারসহ বেশ কয়েকজন সদস্য। ডোমিনিকায় যাত্রা পথে সমুদ্রের বড় বড় ঢেউ আর ‘মোশন সিকনেসে’ নুইয়ে পড়েছেন শরিফুল ইসলাম, নুরুল হাসানরা।

সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস ফেরি টার্মিনাল থেকে বৃহস্পতিবার সকাল ৭টায় মার্টিনেকের উদ্দেশে রওনা দেয় পার্লে এক্সপ্রেসের ফেরি। সেন্ট লুসিয়া থেকে মার্টিনেক হয়ে ডমিনিকা, এরপর আরো কয়েকটি দ্বীপ—এই পথে নিয়মিতিই যাতায়াত করে এই ফেরি।



তবে সমুদ্রযাত্রা নিয়ে ভয় বাংলাদেশের ক্রিকেটারদের আগে থেকেই ছিল। কারোরই যে অভিজ্ঞতা ছিল না দীর্ঘ পাঁচ ঘন্টা সমুদ্র পাড়ি দেয়ার! তার ওপর দুই দিন আগের সাইক্লোনের কারণে সমুদ্রে ঢেউয়ের তোড়ও বেশি ছিল। সব মিলিয়ে বিভীষিকাময় এক অভিজ্ঞতাই হয়েছে ক্রিকেটারদের।

Link copied!