টাকারের সেঞ্চুরিতে লিড পেল আয়ারল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৬, ২০২৩, ০৩:৪৫ পিএম

টাকারের সেঞ্চুরিতে লিড পেল আয়ারল্যান্ড

লোরকান টাকারের সেঞ্চুরিতে মিরপুর টেস্টে লিড নিল আয়ারল্যান্ড। বাংলাদেশের স্পিনারদের হতবাক করে দিল আয়ারল্যান্ড। এ রিপোর্ট লেখার তৃতীয় দিনের খেলা শেষে ৮ উইকেটে ২৮৬ রান আয়ারল্যান্ডের। আর ১৩১ রানের লিডও হয়েছে তাদের। 

টাকার ১০৮ রানে আউট হন। দুটি গুরুত্বপূর্ণ জুটি উপহার দেন তিনি। ৬ষ্ঠ উইকেটের জুটিতে তিনি টেক্টরের সাথে ৭২ রান করেন। ম্যাকব্রাইনের সাথে ১১১ রানের জুটি তার। 

এ টেস্টের প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ২১৪ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ করেছিল ৩৬৯ রান। 

বর্তমানে অ্যান্ডি ম্যাকব্রাইন ৭১ ও গ্রাহাম হিউম ৯ রানে উইকেটে অপরাজিত রয়েছেন। 

Link copied!