টানা ৪ হার কলকাতার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৩, ১২:৫২ এএম

টানা ৪ হার কলকাতার

ইডেন গার্ডেনসে বিশাল স্কোর করেছিল চেন্নাই সুপার কিংস। ২৩৫ রান পেরিয়ে যাওয়া কঠিন। কলকাতা নাইট রাইডার্স থেমেছে ১৮৬ রানে। ৪৯ রানে জিতে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। 

আজিনকা রাহানে ২৯ বলে ৭১ রান করেন। চেন্নাইয়ের এ ব্যাটার ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। কলকাতার হয়ে এ ম্যাচে লিটন একাদশে সুযোগ না পেলেও অতিরিক্ত তালিকায় ছিলেন। 

এ নিয়ে কলকাতা টানা ৪ ম্যাচ হেরেছে। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে তারা অবস্থান করছে। 

Link copied!