চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের হয়ে খেলতে গিয়ে ইনজুরির কবলে পড়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মাকাইবি হাইফার কাছে জুভ হেরেছে ২-০ গোলে। এ ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছেন ডি মারিয়া। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলা একটা অনিশ্চিতই।
২০ নভেম্বর দোহায় বিশ্বকাপ শুরু হবে। হাতে বেশি সময় নেই। এর আগে রোমার হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন পাওলো ডিবালা। আর্জেন্টিনার দুই ফুটবলার এখন ইনজুরিতে। সব মিলিয়ে একটু চাপে পড়লো ২ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ডি মারিয়া এর আগেও চোটে পড়েছেন। সেরেও উঠেছেন। এবার একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেল।