ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশকে গায়ানায় ১৭৯ রান করতে হবে তৃতীয় ওয়ানডে ম্যাচে। বাঁ-হাতি স্পিনার তাইজুল সুযোগ পেয়ে ৫ উইকেট নেন। ক্যারিয়ার সেরা বোলিং তার। ৪৮.৪ ওভারে অলআউট ক্যারিবীয়রা।
তামিম ইকবাল আবার টসে জেতেন। আর এবারও ফিল্ডিং নেন। এনামুল হক বিজয় এ ম্যাচেও পেলেন না সুযোগ। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেই ফেলে তারা। ওয়ানডে সিরিজটি চ্যাম্পিয়নশিপের অন্তর্গত নয়।
তাইজুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রায় আট বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে এ বাঁহাতি স্পিনার ওয়ানডে খেলেছেন এর আগে মাত্র ৯টি, গতকাল ছিল দশম ম্যাচ তাঁর। আর ফিরে বুঝিয়ে দিলেন এখনও ফুরিয়ে যাননি তিনি। ক্যারিয়ারে প্রথম বারের মত পেলেন ৫ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ২, কিং ৮ ও ব্রুকস ৪ রানে ফেরেন। কেসি কার্টি ৬৬ বলে করেন ৩৩ রান। তার ইনিংসে ২টি চার ও ১টি ছক্কার মার ছিল। অধিনায়ক পুরান ১০৯ বলে ৭৩ রান করেছেন। দলের সর্বোচ্চ রান তার।
নাসুম ও মোস্তাফিজ ২টি করে উইকেট পান।