ঝড় ও বাদল দিনে দৃঢ় লিড তুলে নিল অস্ট্রেলিয়া। গলে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩১৩ রান তাদের। ১০১ রানের লিড হয়েছে সফরকারীদের।
শ্রীলংকা প্রথম ইনিংসে ২১২ রানে অলআউট হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে লড়াকু ইনিংস খেলেছেন ক্যামেরুন গ্রিন (৭৭), খাজা (৭১), ক্যারি (৪৫) ও কামিন্স (২৬)।
শ্রীলংকার রমেশ মেন্ডিস ৪টি ও ২টি উইকেট শিকার করেন ভ্যানডারসারে।