দেশে ফিরেছেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৭:৫৫ পিএম

দেশে ফিরেছেন সাকিব

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা খেলোয়াড়  ও অধিনায়ক সাকিব আল হাসানের সেবা পাচ্ছে  ফরচুন বরিশাল। পবিত্র ওমরাহ পালন শেষে আজ দেশে ফিরেছেন সাকিব।

গত ৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ  শেষে ওমরাহ পালন করতে যান  সাকিব। এতে পরবর্তী ম্যাচে তার না খেলার সম্ভাবনা তৈরি হয়েছিলো। অবশ্য  আগামীকালের ম্যাচে সাকিবের খেলার বিষয়টি আগেই  নিশ্চিত করেছিল  বরিশাল।

প্রত্যাশানুযায়ী, আজ দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বরিশাল। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। ১০ ম্যাচে ১৪ করে পয়েন্ট থাকলেও নেট রান রেট বিবেচনায় সাকিবের বরিশালের চেয়ে পিছিয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।

তাই বিপিএলের গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুইয়ে থাকতে প্রতিটি দলের জন্য শেষ কয়েকটি ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Link copied!