নাচো-অ্যাসেনসিওর গোল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৩, ০৭:৫৮ এএম

নাচো-অ্যাসেনসিওর গোল

নাচো ও অ্যাসেনসিও গোলে লা লিগায় শনিবার রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ২৯ ম্যাচে ৬২ পয়েন্ট লস ব্লাঙ্কোসদের। বার্সেলোনা ১ ম্যাচ কম খেলেও ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে। 

রিয়াল দুটি গোলই পেয়েছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৭২ ও ৭৬ মিনিটে এসেছে গোল দুটি। ৪ মিনিটের ঝড়ে দারুণ জয় পেয়েছে মাদ্রিদের সেরা ক্লাবটি। লিগ শিরোপার আশা কম। তারপরেও জয়ে স্বস্তি তাদের। 

Link copied!