বাংলাদেশে নারী ফুটবলের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বাংলাদেশ উইমেন্স সুপার লিগ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর তত্ত্বাবধানে এ বছরের মে মাসে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ উইমেন্স সুপার লিগ। টুর্ণামেন্টের ঘোষণা এবং এর লোগো উন্মোচন করা হয় ১৩ মার্চ হোটেল লা মেরিডিয়ানে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। স্বনামধন্য স্পোর্টস্ ম্যানেজমেন্ট ও মার্কেটিং প্রতিষ্ঠান কে-স্পোর্টস্ টুর্ণামেন্টেটি আয়োজন করছে।
এশিয়া অঞ্চলে এই ধরণের ফ্রাঞ্চাইজি টুর্ণামেন্টের আয়োজন এই প্রথম। এই লিগ পেশাদার ফুটবলে নারীদের অংশগ্রহণ এর মাধ্যমে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। সাহসী তরুণ প্রজন্ম উৎসাহিত হবে তাদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে ফুটবলের মতো একটি চ্যালেঞ্জিং খেলাকে পেশা হিসেবে গ্রহণ করতে। এছাড়া বাংলাদেশ উইমেন্স সুপার লীগ দেশের আপামর ফুটবলকে আরো উঁচু স্তরে নিয়ে যাবে বলে সকলের বিশ্বাস।
বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। কে স্পোর্টস্ এর সিইও ফাহাদ এম এ করিম তিনি তার বক্তব্যে পুরো টুর্ণামেন্টের বিস্তারিত তুলে ধরেন।
চার বারের ফ্রিস্টাইল বিশ্বচ্যাম্পিয়ন পোল্যান্ড এর আগুস্কা, অনুষ্ঠানে দারুণ শারীরিক ক্রীড়াশৈলী প্রদর্শন করেন এবং উপস্থিত দর্শকদের ব্যাপক আনন্দ দান করেন। মাহফুজা আখতার কিরণ, উইমেন ফুটবল কমিটি চেয়ারম্যান (বাফুফে) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন্স এর চেয়ারপারসন, তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ উইমেন্স সুপার লীগ-এ সেরা নারী ফুটবলারদের কে একত্রে পেয়ে আমারা অত্যন্ত আনন্দিত।'
এছাড়াও আরো বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাফুফে, আবদুস সালাম মুর্শেদী এমপি এবং আবু নাঈম সোহাগ, সাধারণ সম্পাদক, বাফুফে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা, জনপ্রিয় সংগীত শিল্পী ও চিরকুট ব্যান্ড এর দলনেতা শারমিন সুলতানা সুমি এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এর অধিনায়ক সাবিনা খাতুন অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্ণামেন্টে এর আয়োজকদের ধন্যবাদ জানান এবং টুর্ণামেন্টে-এর সফলতা কামনা করেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া টুর্ণামেন্ট আয়োজকদের শুভেচ্ছা বার্তা পাঠান এবং টুর্ণামেন্টে-এর সাফল্য কামনা করেন।
টুর্ণামেন্টেটি ইতিমধ্যে নারী ফুটবল খেলায়াড়দের মধ্যে দারুণ আগ্রহের সৃষ্টি করেছে, যারা স্বপ্ন দেখেন পেশাদার ফুটবল খেলার। বাংলাদেশ উইমেন্স সুপার লীগ নারী ফুটবলারদের জীবন মান উন্নয়নে দীর্ঘমেয়াদে ভূমিকা রাখবে বলা আশা করা হচ্ছে।