টেস্ট ক্রিকেটে ১ রানে হারের নজির খুব বেশি নেই। শ্বাসরুদ্ধকর এক লড়াই দেখেছে ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ড ফলোয়নেও পরেছিল এই টেস্টে। ২ টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ হলো। সেই নিউজিল্যান্ড ওয়েলিংটনে এ ম্যাচ জিতবে সেটা বিশ্বাস করার মত ব্যাপার ছিল না।
১৪৬ বছরের টেস্ট ইতিহাসে ১ রানে জয়ের ক্ষেত্রে এটি দ্বিতীয় নজির। প্রথমটি ছিলো ৩০ বছর আগে। ১৯৯৩ সালের জানুয়ারিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ রানে টেস্ট জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ফলো-অনে পড়ে নিউজিল্যান্ডের এই ম্যাচ জয় টেস্ট ইতিহাসে চতুর্থ কীর্তি। এর আগে ইংল্যান্ড দু’বার ও ভারত একবার ফলো-অনে পড়ে টেস্ট জিতেছিলো।
২২৬ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রান করে ইংল্যান্ডকে ২৫৮ রানে টার্গেট দেয় নিউজিল্যান্ড। ২৫৮ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৪৮ রান করে ইংলিশরা। এতে টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন ৯ উইকেট দরকার পড়ে নিউজিল্যান্ডের। সফরকারী ইংল্যান্ডের প্রয়োজন ২১০ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৮ উইকেটে ৪৩৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ২০৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।