নেইমারের পাসে মেসির গোল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০২:৪৫ এএম

নেইমারের পাসে মেসির গোল

ফ্রেঞ্চ লিগ ওয়ানে নেইমারের পাসে গোল করলেন লিওনেল মেসি। আর প্যারিস সেইন্ট জার্মেই ১-০ গোলে হারাল লিঁওকে। মেসি ম্যাচের ৫ মিনিটে গোল করেন। এরপর আর পুরো ম্যাচে কোনো গোল নেই। 

পিএসজি ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়ন। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। এবার শিরোপার দাবিদার তারাই। মেসির সময় ভাল যাচ্ছে। এ মৌসুমে ১১ ম্যাচে ৬ গোল করেছেন। আর অ্যাসিস্ট রয়েছে ৮টিতে। 

Link copied!