পাকিস্তান পারল না

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২২, ০১:০৪ এএম

পাকিস্তান পারল না

করাচিতে ইংল্যান্ডের কাছে হারতে হল বাবরদের। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক মইন আলি। বাবর এবং মহম্মদ রিজওয়ানের জুটিতে ৮৫ উঠে যায়। কিন্তু ব্যক্তিগত ৩১ রানের মাথায় বাবর ফিরতেই পাকিস্তানের রান তোলার গতি থমকে যায়। সেই গতি আর তুলতে পারেনি পাকিস্তান। রিজওয়ানও ৬৮ রানে আউট হয়ে যান। ইফতিকার আহমেদের ১৭ বলে ২৮ রানের সৌজন্যে সাত উইকেটে ১৫৮ রান তোলে পাকিস্তান।

জবাবে অ্যালেক্স হেলস (৫৩) ও হ্যারি ব্রুকের (৪২*) ঝড়ে ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড (১৬০/৪)। ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা ইংলিশ পেসার লুক উড। 

 

Link copied!