পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাল শ্রীলংকা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২২, ০২:৪৪ পিএম

পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাল শ্রীলংকা

গলে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ২৪৬ রানে হারাল শ্রীলংকা। প্রথম টেস্টটি পাকিস্তান জিতেছিল। ফলে ২ টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ হলো। আজ দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলা ছিল। 

পাকিস্তানের টার্গেট ছিল ৫০৮ রান। আর তারা অলআউট ২৬১ রানে। ধনঞ্জয় ডি সিলভা ম্যাচ সেরা হন। ১৭ উইকেট নিয়ে সিরিজসেরা জয়সুরিয়া। আজ শ্রীলংকা ৯ উইকেট তুলে নিয়েছে। 

Link copied!