পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৮:১৬ পিএম

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে ৬-০ গালের বড় ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ কাঠমান্ডুর দশরথ রাঙ্গশালায় অনুষ্ঠিত সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সাবিনা খাতুনের হ্যাট্রিকে  পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে রাব্বানি ছোটনের শিষ্যরা।

এই জয়ে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে লাল সবুজের দলটি। এ- গ্রুপের অপর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারত যদি তাদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারাতে পারে তাহলে শেষ চার নিশ্চিত হবে দলটির। ইতোমধ্যে প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে পাকিস্তানকে পরাজিত করেছে। আর মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশের কাছে।

 

Link copied!