রটারডামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জয়ের দারুণ সুযোগ তৈরি করেছিল নেদারল্যান্ডস। কিন্তু পাকিস্তানকে হারাতে পারেনি তারা। তীরে এসে ডুবে তাদের তরী। ২০৬ রান তাড়া করতে নেমে ডাচরা অলআউট হয় ১৯৭ রানে। তাতে ৯ রানের হারে হোয়াইটওয়াশ হয় স্বাগতিকরা।
জয়ের জন্য শেষ ২ ওভারে ১৮ রান প্রয়োজন ছিল নেদারল্যান্ডসের। হাতে ছিল ৩ উইকেট। এমন সময় পাকিস্তানের নায়ক হয়ে যান ১৯ বছরের পেসার নাসিম শাহ। ৪৯তম ওভারে দুই উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসকে জয়ের বন্দর থেকে ছিটকে দেন তিনি। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ১৯৭ রানে অলআউট হয় স্বাগতিকরা।
পাকিস্তান ৩-০ তে ওয়ানডে সিরিজও জিতেছে।