পিএসএলে ৫ ম্যাচ খেলবেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০২:১০ পিএম

পিএসএলে ৫ ম্যাচ খেলবেন সাকিব

সাকিবকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ খবর নিশ্চিত করেছে। পাকিস্তানের গণমাধ্যমে এসেছে, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাকিব পিএসএলে অ্যাভেইলেভেল থাকবেন।

মঙ্গলবার পেশাওয়ারের প্রথম ম্যাচ করাচি কিংসের বিপক্ষে। প্রথম ম্যাচ থেকেই সাকিব খেলতে পারবেন।

পিএসএলে মোট পাঁচ ম্যাচ খেলার সুযোগ হচ্ছে সাকিবের। ১৪ ফেব্রুয়ারির পর ১৭, ২০, ২৩ ও ২৬ ফেব্রুয়ারির ম‌্যাচগুলো খেলতে সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।

Link copied!