লিওনেল মেসির গোলে ফরাসি লিগ ওয়ানে জয় পেল প্যারিস সেইন্ট জার্মেই। ২-১ গোলে তারা হারাল তুঁলোকে। এই জয়ে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান শক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বোমান ২০ মিনিটে তুঁলোকে লিড এনে দেয়। ৩৮ মিনিটে আশরাফ হাকিমি গোলটি শোধ করে দেন। ৫৮ মিনিটে মেসি জয়সূচক গোলটি করেন। কিলিয়ান এমবাপ্পে ইনজুরির জন্য এ ম্যাচ খেলেননি।