প্রথম ইনিংসে বড় লিড নেওয়ায় চালকের আসনে শ্রীলংকা এখন। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকরা ৩২৩ রানে এগিয়ে, এখনও তাদের হাতে রয়েছে পাঁচ উইকেট।
আলো স্বল্পতার কারণে ঘণ্টাখানেক আগেই দিন শেষ হয়। ততক্ষণে চালকের আসনে শ্রীলঙ্কা। রমেশ মেন্ডিস পাঁচ উইকেট নিয়ে তাদের লিড এনে দেন ১৪৭ রানের। প্রথম ইনিংসে ৩৭৮ রান করার পর তারা পাকিস্তানকে গুটিয়ে দেয় ২৩১ রানে।
প্রথম টেস্ট পাকিস্তান জিতেছিল। সিরিজ বাঁচাতে শ্রীলংকাকে এই টেস্ট জিততে হবে। পাকিস্তানের বোলাররা আপ্রাণ চেষ্টা করেছে শ্রীলঙ্কাকে চেপে ধরতে। দ্বিতীয় ইনিংসে ৫৯ রানের মধ্যে ৩ উইকেট, তারপর ১১৭ রানের মধ্যে ৫ উইকেট তুলে নেয় তারা। তবে ধনঞ্জয়া ডি সিলভা ও দিমুথ করুণারত্নের ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে তারা দিন শেষ করেছে ৫ উইকেটে ১৭৬ রানে।