প্রথম দিন শ্রীলংকার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২২, ১১:৪২ পিএম

প্রথম দিন শ্রীলংকার

অ্যাঞ্জেলো ম্যাথুস তার শততম টেস্ট খেলতে নেমেছেন। ৭১তম টেস্ট ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব দেখাতে পারলেন তিনি। গলে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে শ্রীলংকা ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলে শ্রীলঙ্কা।

সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। উদ্বোধনী জুটিতে অসাদা ফার্নান্দো ও করুণারত্নে ৯২ রান তুলে সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন। এই রানে অসাদা ফিরেন ফিফটি করে। নতুন ব্যাটসম্যান কুশাল মেন্ডিস ৯৬ রানের মাথায় আউট হন ৩ রান করে। ১২০ রানের সময় অধিনায়ক করুণারত্নেও ফিরেন ৪০ রান করে।

সেখান থেকে দলের হাল ধরেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল। তারা দুজন ৭৫ রানের জুটি গড়েন। এ যাত্রায় চান্দিমাল টানা চতুর্থ হাফ সেঞ্চুরি করেন। ১৯৫ রানের মাথায় শততম টেস্ট খেলতে নামা ম্যাথুস ৪২ রান করে আউট হন।

Link copied!