প্রশংসায় ভাসছেন সূর্য

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২২, ০৪:৫১ পিএম

প্রশংসায় ভাসছেন সূর্য

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল ভারত। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল সাত উইকেটে। সিরিজে এগিয়ে গেল ২-১ ব্যবধানে।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে সূর্যকুমার যাদবের দাপুটে অর্ধশতরানে ভর করে জেতে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সম্ভবত এটাই ছিল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। ভিসা সমস্যা মিটে গেলে সিরিজের বাকি দু’টি ম্যাচ হওয়ার কথা আমেরিকার ফ্লোরিডায়। শনিবার এবং রবিবার সেই দু’টি ম্যাচ হবে।

Link copied!