ফখরের সেঞ্চুরিতে এগিয়ে গেল পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৩, ১২:৩৩ এএম

ফখরের সেঞ্চুরিতে এগিয়ে গেল পাকিস্তান

 

রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আর এ জয়ের নায়ক ফখর জামান। নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলও সেঞ্চুরি করেন। কিন্তু ফখরের প্রচেষ্টা দলকে ৫ ম্যাচের সিরিজে ১-০ তে লিড এনে দিল। ফখর যখন ১১৭ রানে আউট হলেন তখন জয়ের কাছেই পাকিস্তান। 

টসে জিতে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করে। মিচেল ১১৩ ও উইল ইয়ং ৮৬ রান তোলেন। জবাবে জামান ছাড়াও এ ম্যাচে ইমামুল হক ৬০, রিজওয়ান ৪২* ও বাবর ৪৯ রান করেন। ৪৮.৩ ওভারে জয় নিশ্চিত হয় পাকিস্তানের (২৯১/৫)। দ্বিতীয় ম্যাচটি এ মাঠেই শনিবার অনুষ্ঠিত হবে।   

 

Link copied!