বসুন্ধরা কিংসের আবার হার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২৩, ০৮:৫৯ পিএম

বসুন্ধরা কিংসের আবার হার

প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। এই দুই দলই কিনা হেরেছে অপেক্ষাকৃত দুর্বল দুই প্রতিপক্ষের কাছে। স্কোরলাইন দেখে লিগের নিয়মিত দর্শকরা প্রথমে চমকেই উঠবেন। এমনটা হওয়াই স্বাভাবিক। বিশেষ করে ঢাকা আবাহনী হেরেছে টেবিলের দশম স্থানে থাকা চট্টগ্রাম আবাহনীর কাছে। এই হার আকাশী-নীল সমর্থকদের জন্য হতাশা জনক।

শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শক্তিধর বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে পুলিশ ফুটবল ক্লাব। লিগে এটি কিংসের প্রথম হার। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা আবাহনী ৩-২ গোলে হেরে যায় চট্টগ্রাম আবাহনীর কাছে। অন্যদিকে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে  শেখ রাসেল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লড়াইটি শেষ হয়েছে গোলশূণ্য (০-০) ড্র’তে।

 

Link copied!